Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

বাড়তি দামে ব্রয়লার বিক্রির কারণ জানাতে ৪ প্রতিষ্ঠানকে তলব

📅 23 March 2023, 06:10 PM | 👁️ পঠিত: 62 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বাড়তি দামে ব্রয়লার বিক্রির কারণ জানাতে ৪ প্রতিষ্ঠানকে তলব
নিউজ ডেস্ক:: অতিরিক্ত দামে ব্রয়লার মুরগি বিক্রির কারণ জানাতে ৪টি প্রতিষ্ঠানকে তলব করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানগুলো হলো- কাজী ফার্মস লিমিটেড, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, সিপি বাংলাদেশ ও প্যারাগন পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড। বৃহস্পতিবার দুপুর দেড়টায় তাদের ভোক্তা অধিকার অধিদপ্তরে ডাকা হয়েছে। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (অতিরিক্তি দায়িত্ব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, অতিরিক্ত দামে মুরগি বিক্রির কারণ জানতে তাদের ডাকা হয়েছে। তারা বলেছেন, প্রতি কেজি মুরগির উৎপাদন খরচ ১৩০ থেকে ১৪০ টাকা; কিন্তু লাভের তো একটা সীমা থাকা উচিত। আমরা প্রমাণ পেয়েছি তারা ২২০ টাকা করে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি করছে। এর কারণটা কী? সেটাই জানার জন্য তাদের ডাকা হয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]