Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

সায়েন্স ল্যাবে ভবনে বিস্ফোরণের কারণ জানাল সিটিটিসি

📅 05 March 2023, 06:49 PM | 👁️ পঠিত: 70 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সায়েন্স ল্যাবে ভবনে বিস্ফোরণের কারণ জানাল সিটিটিসি
নিউজ ডেস্ক:: রাজধানীর রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় এলাকায় ভবনে বিস্ফোরণের কারণ জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দল। লাইনে জমে থাকা গ্যাস থেকে ভবনে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন বোমা নিষ্ক্রিয়করণ দলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রহমত উল্লাহ।
এর আগে ফায়ার সার্ভিস বলেছে, তাদের প্রাথমিক ধারণা, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণ থেকে আগুন লাগতে পারে। রোববার বেলা ১০টা ৫২ মিনিটে তিনতলা ওই ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে তিনজন নিহত হন। হতরা হলেন— শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। আহত হয়েছে বেশ কয়েকজন। আহত ও দগ্ধ ১৪ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আধঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]