Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ, উত্তাল তেলআবিব

📅 05 March 2023, 03:33 PM | 👁️ পঠিত: 27 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ, উত্তাল তেলআবিব
আন্তর্জাতিক ডেস্ক:: ইসরাইলের অতিডানপন্থি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিতর্কিত বিচারব্যবস্থা সংস্কারের প্রস্তাবের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ হয়েছে। সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে রাজধানী তেলআবিবে। টিআরটি ওয়ার্ল্ড ও আলজাজিরা জানিয়েছে, ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শনিবার হাজার হাজার ইসরাইলি বিক্ষোভে অংশ নেন। এদিন রাজধানী তেলআবিব ছাড়াও হাইফার কাছে জেরুজালেম ও কারমিয়েলেও তুমুল বিক্ষোভ হয়েছে। তেলআবিবের বিক্ষোভ এ যাবতকালের মধ্যে সবচেয়ে বড়।
খবরে বলা হয়েছে, তেলআবিবে বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকার পাশাপাশি ফিলিস্তিন ও সংখ্যালঘুদের পক্ষে পতাকা প্রদর্শন করেন এবং ‘স্বাধীনতা, স্বাধীনতা’  বলে স্লোগান দেন। বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানারও ছিল। কোনো কোনো ব্যানারে নেতানিয়াহু ও তার সরকারের চরম ডানপন্থিমন্ত্রীদের ছবির ক্যাপশনে লেখা ছিল— ‘একটি উঠতি জাতিকে নিচে নামিয়ে দিচ্ছেন তারা’। জানুয়ারিতে দেশটির ইতিহাসে সবচেয়ে ডানপন্থি সরকারপ্রধান নেতানিয়াহুর অতিজাতীয়তাবাদী জোটের শপথ নেওয়ার পর থেকে নিয়মিত ভিত্তিতে প্রতি সপ্তাহের শনিবার বিক্ষোভ করে আসছেন ইসরাইলিরা। শনিবার ছিল টানা নবম সপ্তাহের বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, নেতানিয়াহু সরকার বিচার বিভাগ সংস্কারের যে প্রস্তাব দিয়েছে, তাতে আদালতের স্বাধীনতা খর্ব করবে। দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম হবে। কারণ নতুন আইন কার্যকর হলে সরকার তাদের ইচ্ছা অনুযায়ী বিচারক নিয়োগ দিতে পারবে। তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। অভিযোগ উঠেছে, নেতানিয়াহুর দুর্নীতি, জালিয়াতি এবং বিশ্বাস লঙ্ঘনের অভিযোগে বিচারাধীন মামলার বিচার নিজের পক্ষে নিতেই বিচার বিভাগ সংশোধন করার উদ্যোগ নিয়েছেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]