Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

৬ ‘জঙ্গিকে’ ধরিয়ে দিতে সহায়তা চায় এন্টি-টেরোরিজম ইউনিট

📅 16 November 2022, 11:25 PM | 👁️ পঠিত: 62 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
৬ ‘জঙ্গিকে’ ধরিয়ে দিতে সহায়তা চায় এন্টি-টেরোরিজম ইউনিট
নিউজ ডেস্ক:: নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের পলাতক ছয় ‘জঙ্গিকে’ ধরিয়ে দিতে সহায়তা চেয়েছে পুলিশের এন্টি-টেরোরিজম ইউনিট (এটিইউ)। তারা হলেন- আ. রহমান, শিবলী আহম্মেদ, মো. আবু জায়িদ, মো. ইমাদুল আমিন, মো. ফয়সাল ও হাফিজ আল রাজি। তারা সবাই হিযবুত তাহরীরের সদস্য বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটিইউ এ আহবান জানিয়েছে। তবে যে ছয়জনের নাম ও ছবি প্রকাশ করা হয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানায় এটিইউ। পলাতক এই ছয়জনকে ধরিয়ে দিতে সহায়তাকারীরা ‘ইনফরম এটিইউ’ মোবাইল অ্যাপ ব্যবহার করে নাম-পরিচয় গোপন রেখে তথ্য পাঠাতে পারবেন। সহায়তাকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে এটিইউ। এতে আরও বলা হয়, ২০২০ সালে হিজবুতের বেশ কিছু সক্রিয় সদস্য অনলাইনে সমাবেশ করেন এবং রাষ্ট্রবিরোধী বক্তব্য দেন। তাদের বিরুদ্ধে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]