Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

ফারদিন হত্যায় বান্ধবী বুশরা গ্রেফতার

📅 10 November 2022, 02:49 PM | 👁️ পঠিত: 69 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ফারদিন হত্যায় বান্ধবী বুশরা গ্রেফতার
নিউজ ডেস্ক:: বুয়েটছাত্র ফারদিন নূর পরশ হত্যার ঘটনায় প্রধান আসামি তার বান্ধবী বুশরাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রী বুশরাকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার সকালে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম। তিনি টেলিফোনে বলেন, বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে। মামলার প্রধান আসামি বুশরাকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, বুশরাকে তার রামপুরার বাসা থেকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশের একটি দল। এর আগে ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বাদী হয়ে রামপুরা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় বান্ধবী বুশরাসহ আরও কয়েকজনকে আসামি করা হয়। প্রসঙ্গত, ফারদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবেরও যুগ্ম সম্পাদক ছিলেন তিনি। তিন ভাইয়ের মধ্যে পরশ সবার বড়।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]