Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

মেক্সিকোতে বারে গুলিবর্ষণ, নিহত ১২

📅 16 October 2022, 04:33 PM | 👁️ পঠিত: 25 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মেক্সিকোতে বারে গুলিবর্ষণ, নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক::  মেক্সিকোর মধ্যাঞ্চলের শহর ইরাপুয়াতোতে শনিবার একটি বারে অজ্ঞাত বন্দুধকধারীদের নির্বিচার গুলিতে ৬ নারীসহ ১২ জন নিহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ নিয়ে গুয়ানাওয়াতো রাজ্যে এক মাসেরও কম সময়ের মধ্যে দুটি বড় ধরনের বন্দুক হামলার ঘটনা ঘটল। খবর রয়টার্স ও এএফপির।
ইরাপুয়াতোর দক্ষিণাঞ্চলে এ হামলা তিনজন আহত হয়েছে। বন্দুকধারীদের ধরতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে। হামলার মোটিভ কী তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গত ২১ সেপ্টেম্বর এ রাজ্যের তারিমোরো শহরে একটি বারে বন্দুকধারীরা ১০ জনকে গুলি করে হত্যা করে। তারিমোরো ইরাপুয়াতোর ৯৬ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]