Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেবে অস্ট্রেলিয়া

📅 12 October 2022, 04:48 PM | 👁️ পঠিত: 23 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেবে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক:: রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সক্ষমতা বাড়াতে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিতে চায় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বুধবার দেশটির একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। খবর আলজাজিরার।
অ্যান্থনি আলবানিজ বলেন, তার সরকার ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। তিনি এ ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে বেসামরিক স্থাপনা ও লোকজনের ওপর বর্বর হামলা চালানোয় এ উদ্যোগ নিতে যাচ্ছে ক্যানবেরা। দেশটির চ্যানেল-৭ টিভিকে বুধবার এ সাক্ষাৎকার দেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]