Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

ফ্রান্সের ৬০ শতাংশ মানুষ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চান না

📅 14 September 2022, 03:43 PM | 👁️ পঠিত: 33 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ফ্রান্সের ৬০ শতাংশ মানুষ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চান না
আন্তর্জাতিক ডেস্ক::  ফ্রান্সের ৬০ শতাংশ মানুষ রাশিয়ার ওপর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা নিষেধাজ্ঞা চান না।
রুশবিরোধী নিষেধাজ্ঞার ফলে ফ্রান্সের ওপরে যে অর্থনৈতিক নেতিবাচক প্রভাব পড়েছে, মূলত তার কারণেই ফরাসি জনগণ এ নিষেধাজ্ঞাবিরোধী হয়ে উঠেছে। খবর প্রেসটিভির।
এরই মধ্যে ফ্রান্স রেকর্ড পরিমাণ মুদ্রাস্ফীতির কবলে পড়েছে। এ ছাড়া দীর্ঘমেয়াদি অর্থনৈতিক মন্দার মুখোমুখি অবস্থায় রয়েছে ফ্রান্স। রুশবিরোধী নিষেধাজ্ঞার ফল এখন এতটাই পরিষ্কার হয়ে উঠেছে যে, ফ্রান্সের কেউ এখন আর এ কথা অস্বীকার করতে পারছেন না যে, এই নিষেধাজ্ঞা হিতেবিপরীত হয়েছে। সম্প্রতি ফরাসি টেলিভিশন পরিচালিত এক জরিপ ফলে দেখা গেছে- বেশিরভাগ ফরাসি নাগরিক ইউক্রেন যুদ্ধের ব্যাপারে হতাশ হয়ে পড়েছেন। এ ছাড়া নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে তারা সরকারের ওপর ক্ষুব্ধ। জরিপে দেখা যায়, ৬০ শতাংশ ফরাসি নাগরিক রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে, অথবা নিষেধাজ্ঞা কমানোর পক্ষে মতামত দিয়েছেন। ফরাসিরা বলেছেন, রুশবিরোধী নিষেধাজ্ঞার কারণে তাদের গড় ক্রয়ক্ষমতার ওপর বড় রকমের নেতিবাচক প্রভাব পড়েছে। জরিপে অংশ নিয়ে ৭৫ শতাংশ ফরাসি নাগরিক বলেছে যে, ইউরোপীয় ইউনিয়নের দেওয়া নিষেধাজ্ঞার প্রভাব রাশিয়ার ওপর পড়েনি। এ ছাড়া ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার ব্যাপারে ফ্রান্সের জনগণ ঠিক সমানভাবে দ্বিধাবিভক্ত।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]