Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

তাইওয়ানের ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রকল্পের শীর্ষ কর্মকর্তার লাশ উদ্ধার

📅 06 August 2022, 03:46 PM | 👁️ পঠিত: 23 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
তাইওয়ানের ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রকল্পের শীর্ষ কর্মকর্তার লাশ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক:: হোটেল থেকে তাইওয়ানের ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রকল্পের শীর্ষ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।
উ ইয়াং লি-সিং নামে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন শাখার ওই উপপ্রধানের মরদেহ শনিবার সকালে উদ্ধার করা হয়। খবর ইউএস নিউজের।
দেশটির দক্ষিণাঞ্চলের একটি হোটেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। উ ইয়াং লি-সিং তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় শহর পিংটংয়ে একটি ব্যবসায়িক সফরে গিয়েছিলেন। তিনি দেশটির ক্ষেপণাস্ত্র তৈরিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের দেখভালের দায়িত্বে ছিলেন। চীনের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির জন্য এ বছর ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্যমাত্রা দ্বিগুণ করে ৫০০ ক্ষেপণাস্ত্র উৎপাদন করতে যাচ্ছে তাইওয়ান।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]