Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে ‘দুটি বিষয়ে’ কথা বললেন পুতিন

📅 18 April 2022, 09:38 PM | 👁️ পঠিত: 33 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে ‘দুটি বিষয়ে’ কথা বললেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক::রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সোমবার রাশিয়ার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
মস্কো জানিয়েছে, ফিলিস্তিনের প্রেসিডেন্টকে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে অবহিত করেছেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা কতদূর এগিয়েছে এ বিষয়টি নিয়েও মাহমুদ আব্বাসের সঙ্গে কথা হয়েছে পুতিনের। তাছাড়া মাহমুদ আব্বাসের সঙ্গে মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলেছেন রুশ  প্রেসিডেন্ট। এ দুই নেতা ওয়েস্ট ব্যাংক ও পূর্ব জেরুজালেমে চলমান সংঘাত ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনার বিষয়ে কথা বলেছেন। এদিকে পুতিন ও মাহমুদ আব্বাস এমন সময় কথা বললেন যখন মুসলমানদের পবিত্র স্থান মসজিদুল আকসায় ব্যপক ধ্বংসজজ্ঞ চালিয়েছে অবৈধ ইহুদি দখলদার বাহিনী। গত শুক্রবার ইসরাইলের দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে আল আকসা মসজিদের কম্পাউন্ডে অন্তত ১৫২ জন ফিলিস্তিনি আহত হন। আল আকসায় এ আক্রমণের কারণে ফিলিস্তিন ও অবৈধ দখলকার ইসরাইলের মধ্যে নতুন করে বড় ধরনের সংঘাত সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে। সূত্র: রয়টার্স
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]