Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

কিয়েভে ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে

📅 15 March 2022, 12:51 PM | 👁️ পঠিত: 28 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
কিয়েভে ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে
আন্তর্জাতিক ডেস্ক:: ইউক্রেনের রাজধানীতে ভোরে বেশ কয়েকটি ভারি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন সেখানে থাকা সাংবাদিকরা। মঙ্গলবার সংবাদমাধ্যম কিইভ ইন্ডিপেনডেন্ট এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
প্রতিবেদন অনুযায়ী একটি স্থানীয় সংবাদদাতা বলছে, মঙ্গলবার ভোরে শহরে ভারি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে অবস্থান করা এক বিদেশি সাংবাদিক বলেন, তিনি কেন্দ্রীয় কিয়েভে বেশ কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শুনে জেগে উঠেছেন। উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। আজ যুদ্ধের ২০তম দিন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]