Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

প্রাণঘাতী করোনায় মাদ্রিদে প্রথম বাংলাদেশীর মৃত্যু

📅 28 March 2020, 04:57 PM | 👁️ পঠিত: 27 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
প্রাণঘাতী করোনায় মাদ্রিদে প্রথম বাংলাদেশীর মৃত্যু
কবির আল মাহমুদ-স্পেন :: স্পেনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম বাংলাদেশির নাম হোসাইন মোহাম্মদ আবুল (৬৭)। স্পেনের রাজধানী মাদ্রিদে তার বাসায় চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ২৬ মার্চ ভোর ৪ টা ৩০ মিনিটে  মারা যান। তিনি অনেক দিন ধরে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পরে পরীক্ষা করার পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে নিজ বাসায় চিকিসাধীন অবস্থায় বৃহস্পতিবার না ফেরার দেশে চলে যান। হোসাইন মোহাম্মদ আবুল পরিবার নিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে বসবাস করতেন। তার দেশের বাড়ি ঢাকার নারায়ণগঞ্জে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]