Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

যৌনতার জন্য বিশেষ ছুটি ঘোষণা করলো ব্রিটিশ সংস্থা

📅 19 November 2018, 09:57 AM | 👁️ পঠিত: 23 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আন্তর্জাতিক ডেস্ক:: কর্মীদের আরও বেশি করে যৌনতার সুযোগ করে দিতে বছরে অতিরিক্ত ৪ দিন ছুটির কথা ঘোষণা করল ব্রিটেনের একটি সংস্থা। তারা মনে করে, যৌনতার ফলে কর্মীদের কর্মক্ষমতা বাড়ে। যে কারণে কর্মীদের 'নিজেকে ভালোবাসার'র জন্য একটি বিশেষ দিন উপহার দিতে এই বন্দোবস্ত করেছে তারা। ব্রিটেনের সেক্স টয় নির্মাতা প্রতিষ্ঠান লেলো’র মতে, কোনও কর্মীকে শুধুমাত্র যৌন সুখের জন্য ছুটি দিলে তাঁর মধ্যে আনন্দ বাড়ে এবং চাপ কমে। যা আখেরে কর্মীদের কর্মক্ষমতা বৃদ্ধি করে। এ ক্ষেত্রে কোনও ব্যক্তির পার্টনার না থাকলেও তিনি যৌনতা করার সমান সুফল পান বলে সংস্থাটির দাবি। লেলো-ই বিশ্বের প্রথম সংস্থা যারা কর্মীদের যৌনতার জন্য ছুটি বরাদ্দ করল। শুধু তাই নয়, দেশজুড়ে অন্যান্য সংস্থাগুলিতেও এই ব্যবস্থা চালু করার দাবি করেছে তারা। এটি চালু হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে দাবি সংস্থাটির। এই সিদ্ধান্তে পৌঁছানোর আগে ব্রিটেনে একটি সমীক্ষা চালিয়েছিল লেলো। এতে দেখা যৌনতার পরে প্রতি ৫ জন ব্রিটিশের মধ্যে ৪ জনই নিজেদের চাপমুক্ত ও খুশি বলে জানিয়েছেন। ব্যক্তিগত খুশি তাঁদের কর্মদক্ষতা বাড়িয়ে দেয় বলেও সমীক্ষায় জানিয়েছেন ৯৪ শতাংশ ব্রিটিশ নাগরিক।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]