সিলেট নগরীতে জেলরোড থেকে ধোপাদীঘি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে মিছিল করার সময় গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
শুক্রবার ০৬/১১/২০২৬ খ্রি. সকাল আনুমানিক ০৭:২০ ঘটিকায় সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানাধীন জেলরোড থেকে ধোপাদীঘি পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গসংগঠনের সিলেট জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা মিছিল করার সময় এসএমপি সিটিএসবি গোয়েন্দা তথ্যতের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশের সিয়েরা-১, হোন্ডা মোবাইল -১, সিয়েরা ৩, সিয়েরা ৪, রোমিও ৪ এর সহায়তায় অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে একটি বড় ব্যানার, ০৫টি ফেস্টুন ও ১৫টি লাল ক্যাপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: ১। মোঃ শাহেক আহমেদ (৩২), পিতা- শামসুল ইসলাম, সাং- হাতিডহর, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট, ২। মুন্না আহমেদ (২৯), পিতা- আবুল কালাম, সাং- মৌলভীর চক, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট, ৩। দেলোয়ার হোসেন (৩৫), পিতা- ফরিদ আলী, সাং- মেছা, থানা- কানাইঘাট, জেলা- সিলেট, ৪। মোহাম্মদ সেলিম আহমেদ (৩৭), পিতা- মৃত ইব্রাহিম আলী, সাং- হাতিডহর, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট, ৫। তানিম ইকবাল (১৯), পিতা- মেজবাহ উদ্দিন, সাং- বীরদল, থানা- কানাইঘাট, জেলা- সিলেট, ৬। সালেহ আহমেদ (১৮), পিতা- নুরুল হক, সাং- বীরবল, থানা- কানাইঘাট, জেলা- সিলেট, ৭। ফাহিম হাসান রনি (১৮), পিতা- লিমন আহমেদ, সাং- বড় হইকান্দি, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, ৮। জাকের খান (২৯), পিতা- মানিক খান, সাং- গোপশহর, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, ৯। কিবরিয়া আহমেদ (৩০), পিতা- নাসির আহমেদ, সাং- মহেশপুর, থানা- কানাইঘাট, জেলা- সিলেট, ১০। জুনায়েদ আহমেদ (৩৮), পিতা- রেহান উল্লাহ, সাং- বড়ইকান্দি, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, ১১। আলী আহমদ (৪৫), পিতা- মৃত মকবুল আলী, সাং- জয়পুর, থানা- কানাইঘাট, জেলা- সিলেট, ১২। এসএম নাদিম (২০), পিতা- মৃত মমিন উল্লাহ, সাং- বীরদল, থানা- কানাইঘাট, জেলা- সিলেট। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া প্রক্রিয়াধীন।প্রেস রিলিজ