Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

বিশ্বনাথে ১০টি হতদরিদ্র পরিবার পেল এমপি মাহফুজা হান্নানের ঐচ্ছিক তহবিল থেকে আর্থিক সহায়তা

📅 05 November 2026, 02:10 PM | 👁️ পঠিত: 21 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিশ্বনাথে ১০টি হতদরিদ্র পরিবার পেল এমপি মাহফুজা হান্নানের ঐচ্ছিক তহবিল থেকে আর্থিক সহায়তা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি-

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৪১-এর সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নানের ঐচ্ছিক তহবিল থেকে সিলেটের বিশ্বনাথ উপজেলার ১০টি হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য ও বিশ্বনাথ উপজেলা আমির মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, সিলেট জেলা মহিলা বিভাগের পরিচালক আঙ্গুরা বেগম, উপজেলা নায়েবে আমির মাস্টার ইমাদ উদ্দিন, পৌরসভা নায়েবে আমির আব্দুস সোবহান, পৌরসভা সেক্রেটারি জাহেদুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি মাস্টার বাবুল মিয়া ও আব্দুর রহিম।
এ সময় বক্তারা অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান। পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]