Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

৪০ বোতল FAIRDYL সহ ১ জন'কে গ্রেফতার করেছে পুলিশ

📅 30 October 2026, 06:58 PM | 👁️ পঠিত: 56 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
৪০ বোতল FAIRDYL সহ ১ জন'কে গ্রেফতার করেছে পুলিশ

সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে চালিয়ে  ৪০ (চল্লিশ) বোতল FAIRDYL সহ ০১(এক) জন'কে গ্রেফতার করেছে পুলিশ। 

 

শুক্রবার- ৩০/১০/২০২৬খ্রিঃ সকাল ১০.১৫ ঘটিকার এসআই (নিঃ)/মোঃ বাবুল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া ব্রীজ সংলগ্ন পাকা রাস্তার উপর চেকপোষ্ট করাকালে একটি যাত্রিবাহী সিএনজি গাড়ি তল্লাশী করে ডান পাশে বসা আসামীর দুই পায়ের হাটুর উপরে থাকা একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা হতে ৪০ (চল্লিশ) বোতল FAIRDYL সহ আসামী মোঃ আশিক আহমদ (৩১), পিতা-সাজিবুর রহমান, মাতা-মৃত ফাতেমা বেগম, সাং- তারাকাল, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেটকে আটক করেন।

 

উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-৪০, তারিখ-৩০/১০/২০২৬, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(খ) রুজু হয়। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]