Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

📅 28 October 2026, 05:10 PM | 👁️ পঠিত: 51 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের আয়োজনে ‘শ্রোতা উৎসব ২০২৬ প্রেক্ষিত আধ্যাত্মিক রাজধানী সিলেট’ শীর্ষক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
‘তথ্য ও বেতারের মেলবন্ধনে, আমরা চলি একসাথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০২৩ইং থেকে ২০২৬ইং কর্মবছরে সংগঠনের উন্নয়ন, অগ্রগতি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সংবাদ জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ করে গণযোগাযোগে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দুইজন গণমাধ্যমকর্মীকে ‘ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬’ প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্তদের একজন সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সংবাদমাধ্যমে সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা এবং জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। এ সম্মাননা অর্জনে সৈয়দ সাইফুল ইসলাম নাহেদকে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।-বিজ্ঞপ্তি
 

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]