Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

মুক্তিযোদ্ধা দল নেতা রফিকুল বারী রোমানের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ

📅 19 October 2026, 01:40 PM | 👁️ পঠিত: 30 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মুক্তিযোদ্ধা দল নেতা রফিকুল বারী রোমানের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ

সিলেট জেলা মুক্তিযুদ্ধা দলের সহ-সভাপতি রফিকুল বারী রোমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসা'র চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, রফিকুল বারী রোমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত শহীদ জিয়ার আদর্শকে বুকে লালন করে একটি সত্যিকারার্থে সুখি, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে কাজ করে গেছেন। তার মৃত্যুতে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা অপূরনীয়।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]