Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সুনামগঞ্জ অনলাইন ক্যাসিনো চক্রের ৪ এজেন্ট'কে গ্রেফতার করেছে পুলিশ 

📅 13 May 2026, 02:31 PM | 👁️ পঠিত: 20 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সুনামগঞ্জ অনলাইন ক্যাসিনো চক্রের ৪ এজেন্ট'কে গ্রেফতার করেছে পুলিশ 

সুনামগঞ্জ প্রতিনিধি-

সুনামগঞ্জের শহরে অনলাইন ক্যাসিনো ও মোবাইলভিত্তিক জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে  চার এজেন্টকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় অনলাইন জুয়ায় ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা আসামীরা হল শহরের হাছননগর (আফতাবনগর) এলাকার আব্দুল আহাদের ছেলে মোস্তাক হোসেন (৩১), বুবির পয়েন্ট এলাকার মৃত রজব আলীর ছেলে মো. মারুফ আহমেদ (২৯), নতুন হাসননগরের মৃত রমজান আলীর ছেলে রাদিন ইসলাম বাপ্পি (২৭) এবং একই এলাকার মো. আবুল মিয়ার ছেলে মো. তানিম হোসেন (২৮)। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানান, সদর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সুনামাগঞ্জের গত ১২ ঘণ্টার অভিযান চালিয়ে  অনলাইন ক্যাসিনো চক্রের চার এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানও জোরদার করা হয়েছে। পুলিশ বলেন জুয়ারি, ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]