Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

বিষপানে স্বামী স্ত্রীর দুজনের  মর্মান্তিক মৃত্যু

📅 27 April 2026, 02:57 PM | 👁️ পঠিত: 21 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিষপানে স্বামী স্ত্রীর দুজনের  মর্মান্তিক মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি- সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিষপানে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার রফি'নগর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- মির্জাপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে মাহফুজ (২০) এবং একই গ্রামের মুর্শেদ মিয়ার মেয়ে মনিকা (১৮)। এলাকাবাসী'র সূত্রে জানা যায়, মাত্র পাঁচ মাস আগে মির্জাপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে গার্মেন্টস কর্মী মাহফুজ ওই গ্রামের মুর্শেদ মিয়ার মেয়ে মনিকাকে নিজ পছন্দে গোপনে বিয়ে করলেও দুই পরিবার মেনে নেয়। মাহফুজের বাবা আজিজুর রহমান বলেন, আমরা তাদের বিয়ে মেনে নিয়ে সুখেই আমাদের সংসার চলছিল।  সকালেও আমার স্ত্রী ও পুত্রবধূ মনিকা আমাদের সকালে খাবার পরিবশেন করেন। খাবার শেষে আমরা ধান কাটতে হাওর গেলে কিছুক্ষণ পর খবর পাই আমার ছেলে ও পুত্রবধূ রান্না ঘরে একসাথে বিষপান করেছে। আমরা দ্রুত তাদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিকাকে মৃত ঘোষণা করেন এবং মাহফুজকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়। এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপানের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]