Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

মোস্তাকুর রহমান রুমনসহ অসুস্থ্য নেতাকর্মীদের জন্য জাতীয়তাবাদী পরিবারের দোয়া মাহফিল অনুষ্ঠিত

📅 04 March 2026, 10:38 PM | 👁️ পঠিত: 22 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মোস্তাকুর রহমান রুমনসহ অসুস্থ্য নেতাকর্মীদের জন্য জাতীয়তাবাদী পরিবারের দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিলেট নগরীতে জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর নগরীর ইলেকট্রিক সাপ্লাইয়ের কলবাখানী এলাকার রিয়াজ উল্লাহ ওয়াকফ এস্টেট জামে মসজিদে শাহ ওলীউল্লাহ (রহঃ) তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি সাবেক ছাত্রদল নেতা মোস্তাকুর রহমান রুমন, শাহেদ আহমদ এবং জাতীয়তাবাদী পরিবারের অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা, মরহুম নেতাকর্মীদের মাগফেরাত কামনা এবং দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করা হয়। এসময় বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]