Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেট-৩ আসন: ১৯ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ বিএনপির প্রার্থী-আবদুল মালিক

📅 12 February 2026, 08:01 PM | 👁️ পঠিত: 18 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেট-৩ আসন: ১৯ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ বিএনপির প্রার্থী-আবদুল মালিক
নিজস্ব প্রতিনিধি: সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে ১৯ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী  মো. আবদুল মালিক। আর জামায়াত জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজুর চেয়ে তিনি ৭৪৫৮ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। জানা যায়, প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে। তবে সিলেট-৩ আসনে মোট ভোট কেন্দ্র ১৫১টি। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১৯ টি'র। প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী মো. আবদুল মালিক ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৫৭৭২ ভোট। আর রিকশা প্রতীকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দিন রাজুর প্রাপ্ত ভোট ৮৩১৪। সিলেট-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ২৯ হাজার ৭৭৪ জন। এর মধ্যে ২ লাখ ১১ হাজার ৭০৯ জন পুরুষ, ২ লাখ ৪ হাজার ২৮৯ জন নারী ও তৃতীয় লিঙ্গের ২ জন ভোটার রয়েছেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]