Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

আজ মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন

📅 04 January 2026, 02:27 PM | 👁️ পঠিত: 32 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আজ মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম শেষ হচ্ছে আজ (রোববার)। প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু হবে আগামীকাল (৫ জানুয়ারি) থেকে। তফশিল অনুযায়ী, আজ সারা দেশে ৩০০ আসনে প্রার্থীদের মনোনয়নপত্রের সংখ্যা চূড়ান্ত হবে। চলমান যাচাই-বাছাই কার্যক্রম শেষে মোট বৈধ এবং বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল শুনানি নিষ্পত্তি হবে। ইসির তথ্য অনুযায়ী, ঢাকার ২০টি সংসদীয় আসনে ২৩৮ জন প্রার্থীর মধ্যে ১৬১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ৮১ জনের।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]