Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

কানাডায় বন্দুক হামলায় নিহত ১, শিশুসহ আহত ১৩

📅 23 July 2018, 11:05 AM | 👁️ পঠিত: 34 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আন্তর্জাতিক ডেস্ক::  কানাডার টরেন্টো শহরে একটি রেস্টুরেন্টে বন্দুক হামলার ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এসময় শিশুসহ আরও ১৩ জন আহত হয়েছেন। কানাডার পুলিশ জানিয়েছে, বন্দুকধারী পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় নিহত হয়েছে। খবর বিবিসি, ডেইলি মেইলের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার রাত ১০টার দিকে ড্যানফোর্থের গ্রীকটাউনে কালো পোশাক পরিহিত এক ব্যক্তি বন্দুক হামলা চালায়। তারা বলছেন, এসময় তারা ১৫ থেকে ২০টি গুলির শব্দ শুনেছেন। শহরের এই এলাকাটি রেস্টুরেন্ট ও দোকানের জন্য জনপ্রিয়। এদিকে পুলিশ জানিয়েছে, ওই হামলাকারীকে তারা হত্যা করতে সক্ষম হয়েছে। মোবাইল ফোনে ধারণকৃত এক ভিডিওতে দেখা গেছে, কালো হুডি পরে ওই হামলাকারী রাস্তা পার হচ্ছেন। হঠাৎ একটি রেস্টুরেন্টের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি বন্দুক বের করে গুলি ছোঁড়েন। তিনটি গুলির শব্দ শুনতে পাওয়ার পর ওই ব্যক্তি ভিডিও বন্ধ করে মোবাইল ফোনসহ হাত ঘরে ঢুকিয়ে নেন। ওই হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে বন্দুকধারীর মৃতদেহ ঘটনাস্থলেই পড়ে থাকতে দেখা গেছে। আর সেখান থেকে ছয়জন ভুক্তভোগীকে একটি ট্রমা সেন্টার থেকে নিয়ে যাওয়া হয়। এক শিশুকে একটি শিশু ট্রমা সেন্টার এবং আরও দুইজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, বেশ কয়েকটি ব্লকে কয়েকজন আহত হয়েছেন। টরেন্টো প্যারামেডিক সার্ভিস কমপক্ষে ১০ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয় নিশ্চিত করেছে। পুলিশ স্থানীয়দের হামলাস্থল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে ওই ঘটনার প্রত্যক্ষদর্শীদের বিভিন্ন পুলিশ স্টেশনের যোগাযোগের আহ্বান জানিয়েছে তারা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]