Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

ট্রাম্পকে আবারও কড়া হুশিয়ারি দিলেন হাসান রুহানি

📅 22 July 2018, 10:18 AM | 👁️ পঠিত: 32 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আন্তর্জাতিক ডেস্ক:: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবার কড়া হুশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। হাসান রুহানি বলেছেন, ‘মিস্টার ট্রাম্প, সিংহের লেজ নিয়ে খেলবেন না। এতে শুধুমাত্র অনুতপ্ত হওয়া ছাড়া কিছুই থাকবে না’। তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের হঠকারী নীতির জেরে ট্রাম্পকে এ হুঁশিয়ারি দিয়েছেন রুহানি। রবিবার (২২ জুলাই) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ’র বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। হাসান রুহানি বলেছেন, ‘আমেরিকার জানা উচিত…ইরানের সঙ্গে যুদ্ধ হলে সেটি হবে সমস্ত যুদ্ধের মা’।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]