Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

কানাইঘাট আইনজীবী ফোরাম, সাধারণ সভা ও কাউন্সিল সম্পন্ন

📅 11 December 2025, 11:24 AM | 👁️ পঠিত: 14 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
কানাইঘাট আইনজীবী ফোরাম, সাধারণ সভা ও কাউন্সিল সম্পন্ন
সিলেটস্থ কানাইঘাট আইনজীবী ফোরাম, সিলেটের সাধারণ সভা ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। ১০ ডিসেম্বর, বুধবার রাতে, সিলেট নগরীর অভিজাত এক হোটেলের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কানাইঘাট আইনজীবী ফোরামের কাউন্সিল ও সাধারণ সভায়, উপস্থিত সকল আইনজীবীগণের ঐক্যমতের ভিত্তিতে আগামী দুই বছর (২০২৬ ও ২০২৭) সালের জন্য নতুন কমিটির সভাপতি হিসেবে এডভোকেট এখলাসুর রহমান, সাধারণ সম্পাদক- এডভোকেট আব্দুস সাত্তার, অর্থ সম্পাদক এডভোকেট মাহবুব হুসাইন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে এম এ হাফিজ এডভোকেট কে নির্বাচিত করা হয়। নতুন নির্বাচিত কমিটির সদস্য, সাবেক কমিটি ও সিনিয়র আইনজীবীগণের সাথে পরামর্শক্রমে পরবর্তীতে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]