Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

জৈন্তাপুরে ধানের শীষ নিয়ে ঘরে ঘরে যাচ্ছেন জাসাস নেতারা

📅 12 November 2025, 03:18 PM | 👁️ পঠিত: 17 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
জৈন্তাপুরে ধানের শীষ নিয়ে ঘরে ঘরে যাচ্ছেন জাসাস নেতারা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীককের সিলেটের জৈন্তাপুর উপজেলায় ঘরে ঘরে গিয়ে গণসংযোগ করছেন জাসাস নেতাকর্মীরা। মঙ্গলবারও দিনভর উপজেলার ৩ নং চারিকাটা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন জাসাস নেতারা। এসময় জাসাস নেতৃবৃন্দ ৩১ দফার স্বপক্ষে জনমত গঠন ও আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহবান জানান। এসম উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা জাসাসের সভাপতি এম আর মামুন, সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দিন, জাসাস নেতা জাহিদ হাসান,  হারিছ উদ্দিন, আলি আহমেদ, আব্দুর রশীদ খা, এনামুল হাদী, আব্দুল্লাহ, মাহিন আহমেদ প্রমূখ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]