Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

গোলাপগঞ্জে সামাজিক সংগঠনগুলোর সাথে হাফিজ মাওলানা ফখরুল ইসলামের মিলনমেলা অনুষ্ঠিত

📅 08 November 2025, 11:03 PM | 👁️ পঠিত: 14 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
গোলাপগঞ্জে সামাজিক সংগঠনগুলোর সাথে হাফিজ মাওলানা ফখরুল ইসলামের মিলনমেলা অনুষ্ঠিত
সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এক প্রাণবন্ত মিলনমেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন উপজেলার অসংখ্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
গত বৃহস্পতিবার (০৬ নভেম্বর) দুপুরে গোলাপগঞ্জ উপজেলার ইসলাম ব্রাদার্স কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মাওলানা সাইফুল ইসলাম তারেক ও সুমন আহমদ এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে আল মতিন গ্রুপের এমডি, ইফতার ও ৫ টাকার বাজার” প্রকল্পের স্বপ্নদ্রষ্টা এবং সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষা, চিকিৎসা, অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে চাই। সকলের সহযোগিতায় ইনশাআল্লাহ একটি উন্নত ও সুন্দর সমাজ গঠন সম্ভব।
বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় গোলাপগঞ্জ উপজেলার সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় সামাজিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও অতিথিরা তাদের বক্তব্যে হাফিজ মাওলানা ফখরুল ইসলামের মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সমাজসেবায় তার নিরলস ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান।বিজ্ঞপ্তি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]