Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 07 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিবের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

📅 16 October 2025, 04:46 PM | 👁️ পঠিত: 42 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিবের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে ঝিকুট ফাউন্ডেশন। বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ফাউন্ডেশনের প্রতিনিধি দল সমাজকল্যাণ, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক সহায়তা কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে সদস্য সচিবকে অবহিত করেন। তারা জেলার তরুণদের সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার পরিকল্পনাও তুলে ধরেন। দীর্ঘদিন ধরে পরিচ্ছন্ন ও সুনামধন্য রাজনীতিক হিসেবে পরিচিত মহিউদ্দিন আহমেদ ঝিকুট ফাউন্ডেশনের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সমাজসেবামূলক উদ্যোগগুলোকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক ও ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল এর নেতৃত্বে সহযোগী সম্পাদক মিজান খান, স্টাফ রিপোর্টার ও ফাউন্ডেশনের অফিস সম্পাদক আসিফ বাধন, স্থানীয় নেতৃবৃন্দ প্রমূখ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]