Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

মুশতাক গাজীর হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সিলেট নগরীতে জমিয়তে উলামায়ে ইসলামের বিক্ষোভ

📅 06 September 2025, 01:30 PM | 👁️ পঠিত: 15 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মুশতাক গাজীর হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সিলেট নগরীতে জমিয়তে উলামায়ে ইসলামের বিক্ষোভ
জমিয়তের কেন্দ্রীয় নেতা সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন ও বিশিষ্ট সমাজসেবী, কারা নির্যাতিত মজলুম আলেম মাওলানা মুস্তাক আহমদ গাজি নগরীকে গত মঙ্গলবার দিবাগত রাতে দুষ্কৃতিকারীরা তাকে নির্মমভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয় এই দুষ্কৃতিকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ ৫ সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর সিলেট মহানগর জমিয়ত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ এই দাবি জানান নেতৃবৃন্দ আরো বলেন একজন সহজ সরল সাধারণ জীবন যাপনকারী একজন আলেমকে নির্মমভাবে হত্যা করা হলো আজ তিনদিন হয়ে গেল প্রশাসনের দ্বারস্থ হয়েও পরিবার দল কোন সহযোগিতা পায়নি এটা দুঃখজনক নেতৃবৃন্দ হুঁশিয়ার উচ্চারণ করে বলেন অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিন অন্যথায় শান্ত সিলেট অশান্ত করার কোন দুর্ভিসন্ধ্যমূলক কোন তৎপরতা জমিয়ত মেনে নেবে না। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে বন্দর বাজার দলীয় কার্যালয়ে সামান থেকে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোট পয়েন্টে নগর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিন সাহেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরী পরিচালনায় বক্তব্য রাখেন, জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসান, মাওলানা মুজিবুর রহমান কাসেমী, মাওলানা মোসাদ্দিক আহমদ, দক্ষিণ জেলার সহ-সভাপতি সিলেট ৩ নির্বাচনী এলাকার প্রার্থী মাওলানা নজরুল ইসলাম, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা আহমদ সগীর আমকোনী সহ-সম্পাদক মুফতি মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, প্রচার সম্পাদক মাওলানা শামীম আহমদ, এডভোকেট রেজাউল হক, মাওলানা কবির আহমদ এম বেলাল আহমদ চৌধুরী, মাওলানা এমাদ উদ্দিন সালিম, যুব নেতা মাওলানা আবু সুফিয়ান, হাফিজ আব্দুল করিম দিলদার, মাওলানা তোফায়েল আহমদ কামরান, ছাত্রনেতা জামিল আহমেদ, লোকমান হাকিম,আবু হানিফা সাদী, এম শাকের আলম,মীর আইনুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন  প্রমুখ নেতৃবৃন্দ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]