Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস

📅 12 August 2025, 03:25 PM | 👁️ পঠিত: 28 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়া, দেশের আট বিভাগেই হালকা থেকে ভারী— বিভিন্ন মাত্রার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা ৫ দিনের আবহাওয়ার সতর্কবাতায় তা জানানো হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামীকাল গরম কমে আসতে পারে। সারাদেশে এদিন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানানো হয়েছে। আগামী পাঁচ দিন ধরেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]