Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 07 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল হত্যা মামলারয় ৮ আসামির মৃত্যুদণ্ড-৭ জনের যাবজ্জীবন

📅 30 July 2025, 03:40 PM | 👁️ পঠিত: 19 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল হত্যা মামলারয় ৮ আসামির মৃত্যুদণ্ড-৭ জনের যাবজ্জীবন
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  সিলেটের বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে ৭ জনকে। এ ছাড়াও মামলার বাকি ১৭ আসামিকে ২ বছরের জন্য কারাদণ্ড দিয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত এই রায় ঘোষণা করেন। এসময় ৩১ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে পলাতক রয়েছেন একজন। মামলায় বলা হয়, ২০২১ সালের ১ মে চাউলধনী হাওরে রাস্তার মাটি কাটা নিয়ে সুমেলের স্বজনদের সঙ্গে ঝামেলা বাধে স্থানীয় সাইফুলের। একপর্যায়ে সাইফুল ও তার সহযোগীরা হামলা চালায়। এসময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় দশম শ্রেণির ছাত্র সুমেল আহমদ। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ৩২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। ২৩ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]