Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন ৩১ জুলাই

📅 08 July 2025, 03:03 PM | 👁️ পঠিত: 14 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন ৩১ জুলাই
বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান সহ ১০দফা দাবিতে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা গত বৃহস্পতিবার নগরীর জেলরোডস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের আহবায়ক এডভোকেট আব্দুল আহাদের সভাপতিত্বে ও সদস্য সচিব গোলজার আহমদ হেলালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক এম এ হান্নান, যুগ্ম আহ্বায়ক মাওলানা হোসাইন আহমদ, যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ, যুগ্ম আহবায়ক আসাদুল আলম চৌধুরী, যুগ্ম সচিব এডভোকেট কবির আহমদ, যুগ্ম সচিব মহিউদ্দিন জাকারিয়া, যুগ্ম সচিব শরীফ উদ্দিন, অর্থ সচিব আব্দুর রহমান আল মিসবাহ, দুবাই প্রবাসী ফখরুল আবেদীন, এডভোকেট মামুন রশিদ, হামিদুর রহমান খান খসরু,  তাওহিদুল ইসলাম, মোহাম্মদ ফজলে এলাহী, কানাইঘাট থানা কমিটির যুগ্ম আহবায়ক ফাহিম আহমদ, মিসবাহুল ইসলাম চৌধুরী, মিজানুর রহমান, সুলাইমান রহমান,  ইসমাইল মিছবাহ, মোহাম্মদ আবুল কালাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, বৃহত্তর জৈন্তিয়ার প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে সারাদেশের উন্নয়ন হচ্ছে। অথচ এই জৈন্তিয়ার মানুষ চরমভাবে বৈষম্যেও শিকার হয়ে দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে। এখানকার গ্যাস নিয়ে সারাদেশের চাহিদা পূরণ করা হলেও জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মানুষ গ্যাস বঞ্চিত। এ চার উপজেলার রাস্তাঘাটের বেহাল অবস্থার কোন উন্নতি হচ্ছে না। অবিল¤ে বৃহত্তর জৈন্তিয়ার মানুষের সাথে বৈষম্য বন্ধ করতে হবে। সভায় আগামী ৩১ জুলাই বৃহস্পতিবার বিকাল ৩টায় সিলেট নগরীর কোর্টপয়েন্টে বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান সহ ১০দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]