Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের, ইরানের বলছে মিসাইল নিক্ষেপ করা হয়নি

📅 24 June 2025, 03:17 PM | 👁️ পঠিত: 35 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের, ইরানের বলছে মিসাইল নিক্ষেপ করা হয়নি
আন্তর্জাতিক ডেস্ক :  ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণার পর ঘণ্টাখানেক সময় পার হতে-না-হতেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ইসরায়েল। ইরান থেকে মিসাইল ছোড়া হচ্ছে এমন অভিযোগ এনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ একটি জোরালো বিবৃতি দিয়ে ঘোষণা করেছেন যে, ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এবং এর জবাবে ইসরায়েল তেহরানের কেন্দ্রে অবস্থিত ইরানি শাসনগোষ্ঠীর লক্ষ্যগুলোতে কঠোর হামলা চালাবে।
যদিও ইরান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া ইসরায়েলের অভিযোগের জবাব দিয়ে স্পষ্টভাবে জানিয়েছে যে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরানের পক্ষ থেকে ইসরায়েলের দিকে কোনো মিসাইল নিক্ষেপ করা হয়নি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]