Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

বাংলাদেশ আমজনগণ পার্টি সিলেট জেলা কমিটির আহ্বায়ক মিছবাহ-সদস্য সচিব ইকবাল

📅 19 June 2025, 07:09 PM | 👁️ পঠিত: 15 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বাংলাদেশ আমজনগণ পার্টি সিলেট জেলা কমিটির আহ্বায়ক মিছবাহ-সদস্য সচিব ইকবাল
বাংলাদেশ আমজনগণ পার্টি সিলেট জেলা শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে মো: মিছবাহ উদ্দিন আহ্বায়ক এবং মো: ইকবাল হোসেন-কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। দলটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ডঃ মুহাম্মদ রফিকুল আমিন এবং সদস্য সচিব ফাতিমা তাসনিম গত ১৭ই জুন মঙ্গলবার বাংলাদেশ আমজনগণ পার্টি কেন্দ্রীয় কমিটির প্যাডে এক যৌথ স্বাক্ষরের মাধ্যমে এই কমিটির অনুমোদন দেন। সিলেট বিভাগীয় সংগঠক মো. আমিনুল ইসলাম সুপারিশের ভিত্তিতে সিলেট জেলা কমিটি অনুমোদন লাভ করেছে। উক্ত কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন লাভ করেছে। উল্লেখ্য, গত ১৭ই এপ্রিল রাজধানী শেরাটন হোটেলে বাংলাদেশ আমজনগণ পার্টি নামে নতুন এই রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকে দলটি সারাদেশে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসো একসাথে মোরা দেশ গড়ি" এই স্লোগানকে সামনে রেখে নবগঠিত সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনবে বলে আশা প্রকাশ করেন দলের কেন্দ্রীয় নেতারা। বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]