Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

সংগীতশিল্পী মমতাজ'কে মিরপুর মডেল থানার হত্যা মামলায় গ্রেফতার

📅 13 May 2025, 01:49 PM | 👁️ পঠিত: 29 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সংগীতশিল্পী মমতাজ'কে মিরপুর মডেল থানার হত্যা মামলায় গ্রেফতার
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে মিরপুর মডেল থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলের দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-সিএমএম আদালতে তোলা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সাগর হত্যা মামলায় সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার দেখানোর আবেদন করে মিরপুর থানা পুলিশ। এর আগে, সোমবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উল্লেখ্য, ২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন মমতাজ বেগম। আর ২০১৪ সালে মানিকগঞ্জ-২ আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]