Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

কাশ্মিরে উগ্রপন্থীদের সঙ্গে সংঘর্ষে এক ভারতীয় সেনা নিহত

📅 24 April 2025, 03:22 PM | 👁️ পঠিত: 35 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
কাশ্মিরে উগ্রপন্থীদের সঙ্গে সংঘর্ষে এক ভারতীয় সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক :  ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের উধমপুরে নিরাপত্তা বাহিনী ও উগ্রপন্থীদের মধ্যে সংঘর্ষে দেশটির একজন সৈনিক নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কোর সামজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে এই তথ্য জানিয়েছে। পোস্টটিতে বলা হয়েছে, ‘আমাদের একজন সাহসী সৈনিক সংঘর্ষে গুরুতর আহত হন এবং তাকে চিকিৎসা দেয়া হলেও পরে তিনি মারা যান।’
দুই ঘণ্টা আগের ওই পোস্ট অনুসারে, সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য পেয়ে আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতীয় নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান চালায় এবং দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনও চলছে। গত মঙ্গলবার জম্মু ও কাশ্মিরের পহেলগামে এক সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]