Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসের ধাক্কা,৬ জন নিহত হয়েছেন

📅 27 December 2024, 03:08 PM | 👁️ পঠিত: 31 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসের ধাক্কা,৬ জন নিহত হয়েছেন
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়াপাড়া এলাকার টোল প্লাজায় বাসের ধাক্কায় মোটরসাইকেল ও মাইক্রোবাসে থাকা ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আলেয়া বেগম (৪৮), ইমু (২৫), রিহা (৮), আয়াজ (৩), নিপা (৩২) ও আব্দুল্লাহ (৭)। এদের মধ্যে চারজন একই পরিবারের বলে জানা গেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এক আত্বীয়ের কুলখানিতে অংশ নিতে রাজধানীর জুরাইন থেকে গোপালগঞ্জে যাচ্ছিলেন তারা। এ সময় কুচিয়া পাড়া এলাকায় টোল দিতে অপেক্ষারত অবস্থায় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি সামনে থাকা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। নিহতদের মরদেহগুলো রাজধানীর মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে। আহতদের মধ্যে চারজন মিটফোর্ড হাসপাতাল ও একজন পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]