Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

চাঁদপুরের জাহাজে ৭ খুনের সন্দেহভাজন একজনকে গ্রেফতার

📅 25 December 2024, 11:43 AM | 👁️ পঠিত: 29 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
চাঁদপুরের জাহাজে ৭ খুনের সন্দেহভাজন একজনকে গ্রেফতার
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে ৭ জন খুনের ঘটনায় সন্দেহভাজন আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, আকাশ মণ্ডলকে বাগেরহাটের চিতলমারী থেকে আটক করা হয়। হত্যার ঘটনায় মামলা করেছে জাহাজের মালিকপক্ষ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে, লাইটার জাহাজ মালিকদের পক্ষে মো. মাহবুব মোর্শেদ বাদী হয়ে হাইমচর থানায় মামলাটি দায়ের করেন। মামলায়, খুন ও ডাকাতির অভিযোগ এনে ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। চাঁদপুর সদরের হরিণাঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জকে মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনা তদন্তে শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসন, কোস্ট গার্ড, জেলা ও নৌপুলিশের সমন্বয়ে আলাদা ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে, গত সোমবার চাঁদপুরের মাঝেরচর এলাকায় মেঘনা নদীতে সারবাহী জাহাজ থেকে পাঁচ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নিলে তারাও মারা যান। আরও একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়েছে। জাহাজ থেকে রক্তাক্ত চাইনিজ কুঠার, ছুরি, দুটি স্মার্টফোন, দুটি বাটন ফোন, একটি মানিব্যাগ ও নগদ ৮ হাজার টাকাও উদ্ধার করে পুলিশ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]