Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

অনলাইন নিউজ পোর্টাল এটিভি নিউজ২৪ এর যাত্রা

📅 07 April 2024, 10:28 PM | 👁️ পঠিত: 31 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
অনলাইন নিউজ পোর্টাল এটিভি নিউজ২৪ এর যাত্রা
নিজস্ব প্রতিবেদক : সংবাদ মাধ্যম জগতে যাত্রা শুরু করলো অনলাইন নিউজ পোর্টাল ‘এটিভি নিউজ ২৪.কম’। রবিবার বেলা ১১টার দিকে সিরাজদিখান প্রেসক্লাবে এর উদ্বোধন করা হয়। এটিভি নিউজ ২৪. কম এর সম্পাদক আশরাফ ইকবালের পরিচালনায় ও উপদেষ্টা সম্পাদক কাজী নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনলাইনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, উদ্বোধন করেন দৈনিক মুন্সিগঞ্জের খবরের সম্পাদক এডভোকেট সোহানা তাহমিনা, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বিশেষ অতিথি হিসেবে সিরাজদিখান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহমিনা আক্তার তুহিন, প্রথম আলোর চিপ ফটোসাংবাদিক ফিচার ও পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা কবির হোসেন, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফাসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। এটিভি নিউজ ২৪.কম এর সম্পাদক আশরাফ ইকবাল বলেন, বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতার নিরপেক্ষ জায়গা অনেকটা নষ্ট হয়ে গেছে। পাঠককে সঠিক খবর জানাতে ও নিরপেক্ষতার জায়গা নিশ্চিত করতেই আমাদের আগমন। অনুষ্ঠানে অতিথিদের বরণ করেন এটিভি নিউজ ২৪. এর বিশেষ প্রতিনিধি আসিফ বাধন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]