Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

📅 01 October 2023, 02:05 PM | 👁️ পঠিত: 29 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
যুক্তরাষ্ট্রের ইলিনয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইলিনয়ে একটি সেমি ট্রাকের সঙ্গে একাধিক গাড়ির সংঘর্ষে পাঁচজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার এ তথ্য নিশ্চিত করে অঙ্গরাজ্যটির প্রশাসন। নিহতদের মধ্যে দুই শিশুসহ একই পরিবারের তিনজন রয়েছে। আহতদের হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। খবর রয়টার্স ও সিএনএনের।
কর্তৃপক্ষ জানায়, সাড়ে সাত হাজার গ্যালন বিষাক্ত রাসায়নিক ছিল ট্রাকটিতে। শুক্রবার শেষ রাতের দিকে হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে এটি। উলটে যায় হাইওয়েতে। পেছন থেকে আসা পর পর আরও কয়েকটি গাড়ি ধাক্কা খায় সামনেরটির সঙ্গে। ট্রাক থেকে ছড়িয়ে পড়ে চার হাজার গ্যালন রাসায়নিক। দূষণের শঙ্কায় এক মাইল এলাকাজুড়ে জারি হয় সতর্কতা। সরিয়ে নেওয়া হয়েছে প্রায় পাঁচ হাজার মানুষকে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]