Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

সংসদ অধিবেশন শুরু, ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন

📅 03 September 2023, 06:03 PM | 👁️ পঠিত: 27 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সংসদ অধিবেশন শুরু, ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:  একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার বিকাল ৫টায় সংসদ বসে। শুরুতেই এই অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশনের মেয়াদকালসহ কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত হয়। এ অধিবেশন আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়েছে। অবশ্য স্পিকার চাইলে এই মেয়াদ বাড়াতে-কমাতে পারবেন।
এদিকে সংসদ অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ কার্যপ্রণালী বিধির ১২(১) ধারা অনুযায়ী এ মনোনয়ন দেন। সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন— দীপঙ্কর তালুকদার, ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, মোরশেদ আলম, আনিসুল ইসলাম মাহমুদ ও আদিবা আনজুম মিতা। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতে এই সভাপতিমণ্ডলীর সদস্যরা অগ্রবর্তিতার ভিত্তিতে সংসদ অধিবেশন পরিচালনা করবেন। এরপর স্পিকার সংসদে শোকপ্রস্তাব উত্থাপন করেন। পরে শোকপ্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]