Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

হিরো আলমের ওপর হামলা: প্রতিবেদন ৩ অক্টোবর

📅 24 August 2023, 04:39 PM | 👁️ পঠিত: 32 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
হিরো আলমের ওপর হামলা: প্রতিবেদন ৩ অক্টোবর
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:  ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৩ অক্টোবর ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট জোনাল টিমের সাব-ইন্সপেক্টর পলাশ চন্দ্র সরকার প্রতিবেদন দাখিল করতে পারেননি। ফলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ নির্ধারণ করেন।
জানা যায়, মামলাটিতে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সাত জন জামিনে আছেন। অন্য ৮ আসামি কারাগারে আছেন। এদিকে হিরো আলমের ওপর হামলার ঘটনায় ১৮ জুলাই তার ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ বাদী হয়ে বনানী থানায় মামলাটি করেন। এজাহারে উল্লেখ করা হয়, ১৭ জুলাই সকাল থেকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর হিরো আলম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করতে থাকেন। পরে তিনি বিকাল সাড়ে ৩টায় হিরো আলম বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্র পরিদর্শন করতে যান। তার পর প্রায় ৪০ মিনিট কেন্দ্র পরিদর্শন শেষে ৫/৬ সহযোগীসহ হিরো আলম বের হয়ে আসার সময় অজ্ঞাতনামা ১৫/২০ জন গতিরোধ করে বিভিন্ন ধরনের গালাগাল করতে থাকে। একপর্যায়ে আসামিরা হত্যার উদ্দেশ্যে হিরো আলমকে আক্রমণ করে এলোপাতাড়ি কিল-ঘুসি মারতে থাকে। মারধরের একপর্যায়ে তাদের মধ্যে থেকে অজ্ঞাতনামা একজন হত্যার উদ্দেশ্যে হিরো আলমের কলার চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]