Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ড. ইউনূসের আবেদন

📅 13 August 2023, 04:59 PM | 👁️ পঠিত: 23 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ড. ইউনূসের আবেদন
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: শ্রম আদালতের অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে করা আবেদন খারিজের হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আবেদন করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে করা একটি আবেদন গত ৮ আগস্ট খারিজ করে দেন হাইকোর্ট।
হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পিটিশন দাখিল করেন ড. ইউনূস। তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আপিল বিভাগের চেম্বার বিচারক আজ বিকালে স্থগিতাদেশ চেয়ে আবেদনের ওপর শুনানি করতে পারেন। গত ৬ জুন অধ্যাপক ইউনূসসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক শেখ মেরিনা সুলতানা। মামলার অপর বিবাদীরা হলেন—গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান এবং পরিচালক নূর জাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]