Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

রাশিয়ার ২০ ড্রোন ও ২ ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি ইউক্রেনের

📅 13 July 2023, 05:34 PM | 👁️ পঠিত: 28 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
রাশিয়ার ২০ ড্রোন ও ২ ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি ইউক্রেনের
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন ২০টি আক্রমণকারী রুশ ড্রোন এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে দেশটি। বৃহস্পতিবার মধ্যরাতে এই হামলা চালান হয় বলে জানিয়েছে ইউক্রেন। খবর এএফপির।
প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় রাজধানী কিয়েভে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। ইউক্রেনজুড়ে রুশ জঙ্গি বিমান থেকে বোমা হামলা চালানো হচ্ছে। বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগনাট বলেন, আমাদের একটি সফল বিমান প্রতিরক্ষা অভিযান হয়েছে। তিনি বলেন, ‘উড়ন্ত ২০টি শাহেদের সব কটি ধ্বংস হয়েছে। দুটি কালিবার ক্রুজ মিসাইলও ধ্বংস হয়েছে।’
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]