Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 07 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

দেশীয় প্রযুক্তির উন্নত এফ-১৬ পেল তুর্কি সেনাবাহিনী

📅 21 May 2023, 06:29 PM | 👁️ পঠিত: 28 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
দেশীয় প্রযুক্তির উন্নত এফ-১৬ পেল তুর্কি সেনাবাহিনী
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: তুরস্কের সেনাবাহিনীর কাছে প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তিতে আধুনিকীকৃত এফ-১৬ যুদ্ধ বিমান হস্তান্তর করা হয়েছে। দেশটির ডিফেন্স ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্সি (এসএসবি) এ তথ্য জানিয়েছে। তুর্কি সংবাদমাধ্যম হুরিয়াত ডেইলি জানিয়েছে, এসএসবির প্রধান ইসমাইল ডেমির ঘোষণা করেছেন যে, প্রথমবারের মতো দেশীয়ভাবে আধুনিকীকৃত এফ-১৬ যুদ্ধ বিমান তুরস্কের সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেছেন, আমরা আমাদের প্রতিরক্ষা শিল্পের মাধ্যমে দেশীয় এবং জাতীয় সিস্টেমের আলোকে আধুনিকীকৃত এফ-১৬ যুদ্ধ বিমান বিতরণ করেছি। এক টুইট বার্তায় ডেমির বলেন, এখন থেকে আমাদের এফ-১৬ যুদ্ধ বিমানগুলো আরও উন্নত ক্ষমতা এবং আধুনিক পদ্ধতিতে আমাদের বাহিনীকে পরিষেবা দিতে সক্ষম হবে। এসএসবির এক বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, কাঠামোগত উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে, ব্লক-৩০ এর এফ-১৬ বিমানের আয়ুষ্কাল আট হাজার ঘণ্টা থেকে ১২ হাজার ঘণ্টায় উন্নীত করা। এ ছাড়া জাতীয় এবং অভ্যন্তরীণ উপায়ে বিকশিত এভিয়নিক সক্ষমতাগুলো এই বিমানে একত্রিত করা হয়েছে। সেই সঙ্গে দেশীয় গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্র সরাসরি এফ-১৬-এ একত্রিত ও ইনস্টল করা যাবে। প্রকল্পটি ব্লক-৪০ এবং ব্লক-৫০ বিমানের ক্ষেত্রেও প্রয়োগ করা হবে। এসএসবির তথ্য অনুসারে, ২০৪০ সাল পর্যন্ত প্রাসঙ্গিক ইনভেন্টরি কার্যকরভাবে ব্যবহার করা যাবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]