Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

📅 20 May 2023, 09:57 PM | 👁️ পঠিত: 71 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসভবন গণভবনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে গণভবন থেকে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও ফাস্ট লেডি ড. রেবেকা সুলতানা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। রাষ্ট্রপতি তার রচিত ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ শীর্ষক বইটি প্রধানমন্ত্রীকে উপহার দেন।
দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে গত ২৪ এপ্রিল শপথ নেন মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি। সম্প্রতি শেষ হওয়া জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতেই বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]