Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

পশ্চিমতীরে ইসরাইলি হামলায় আহত ৪০ ফিলিস্তিনি

📅 15 April 2023, 05:05 PM | 👁️ পঠিত: 27 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
পশ্চিমতীরে ইসরাইলি হামলায় আহত ৪০ ফিলিস্তিনি
আন্তর্জাতিক ডেস্ক:: অধিকৃত পশ্চিমতীরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণের পরিকল্পনার বিরুদ্ধে শুক্রবার বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাদের হামলায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, কাফার কুদ্দম গ্রামে এক শিশুসহ ৩ ফিলিস্তিনি ইসরাইলি সেনাদের রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন।
পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর বিশ্ব মুসলিমের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ওপর ইসরাইলি সেনাদের হামলার জের ধরে জেরুজালেম আল-কুদস শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে। শুক্রবার বিশ্ব কুদস দিবস উপলক্ষে ফিলিস্তিনিরা যাতে বিক্ষোভ দেখাতে না পারে সেজন্য ইসরাইলি সেনারা আল-আকসা মসজিদের দু’টি প্রবেশপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার পালিত হয়েছে আন্তর্জাতিক কুদস দিবস।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]