Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর চায়ের রেসিপির প্রশংসায় পঞ্চমুখ সিএনএন সাংবাদিক রিচার্ড কোয়েস্ট

📅 14 March 2023, 03:47 PM | 👁️ পঠিত: 29 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
প্রধানমন্ত্রীর চায়ের রেসিপির প্রশংসায় পঞ্চমুখ সিএনএন সাংবাদিক রিচার্ড কোয়েস্ট
আন্তর্জাতিক ডেস্ক:: প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক এবং সিএনএনের ইন্টারন্যাশনাল বিজনেস করেসপন্ডেন্ট রিচার্ড কোয়েস্ট সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ছবি টুইট করেছেন। এতে তিনি লিখেছেন— তার (প্রধানমন্ত্রী) নিজস্ব রেসিপি দিয়ে বানানো চা উপভোগ করছি: আদা, এলাচ, মধু এবং মসলার মিশেলে বানানো।
আরেকটি টুইটে 'কোয়েস্ট মিন্স বিজনেস'-এর উপস্থাপক লিখেছেন— উষ্ণতা ও আতিথেয়তার জন্য তোমাকে ধন্যবাদ #বাংলাদেশ। এটা আমার প্রথম সফর ছিল; কিন্তু এটা শেষ সফর না। আগামী সপ্তাহে সিএনএনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎকার দেখা যাবে বলে জানান রিচার্ড কোয়েস্ট।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]