Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

ওমরাহ পালন নিয়ে সুখবর দিল সৌদি আরব

📅 04 March 2023, 01:48 PM | 👁️ পঠিত: 29 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ওমরাহ পালন নিয়ে সুখবর দিল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক:: ওমরাহ পালনে কোনো সীমা রাখছে না সৌদি সরকার। একজন যত খুশি ততবার ওমরাহ পালন করতে পারবেন। ভ্রমণ বা কাজের ভিসা থাকলেও ওমরাহ পালন করতে পারবেন পর্যটকেরা। তবে বিষয়টি জানাতে হবে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে। এছাড়া, ওমরাহ ভিসা থাকলে মক্কা-মদিনা ভ্রমণের সুযোগ মিলবে। খবর সৌদি গেজেটের।
সাম্প্রতিক মাসগুলোতে সৌদি সরকার ওমরাহ পালনের জন্য ইচ্ছুক মুসলমানদের জন্য সুযোগ সুবিধা বাড়িয়েছে। ব্যক্তিগত ও পর্যটনসহ বিভিন্ন ভিসা নিয়ে সৌদি আরবে গিয়ে ই-নিবন্ধনের মাধ্যমে ওমরাহ করার পাশাপাশি মদিনায় হযরত মুহম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করতে পারবেন। ওমরাহ ভিসার মেয়াদ ৩০ থেকে বাড়িয়ে ৯০ দিন করেছে সৌদি সরকার। ফেরার সময় যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে পারবেন মুসল্লিরা। এই সুযোগ নিতে ওমরাহর অনুমতিপত্রে মক্কার মসজিদুল হারামে অবস্থানের সময় নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে বলে বিধান করা হয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]